ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন যে, দেশে অরাজকতা সৃষ্টি করে সরকার বদলের একটি চেষ্টা চলছে, যা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার আদলে অনুপ্রাণিত। তিনি বলেন, তরুণদেরকে ব্যবহার করে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে।
শুক্রবার লখনউয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই আন্দোলন নির্বাচনী ব্যবস্থা সংস্কার বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তিনি বিরোধী নেতাদের ভোটার তালিকা নিয়ে করা অভিযোগকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।











