আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নানা চ্যালেঞ্জের মুখে থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার লাভ করেছে। আদালতটির প্রেসিডেন্ট বিচারপতি তোমোকো আকে বলেছেন, এই স্বীকৃতি স্বাধীন বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক আইন রক্ষার গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।
আকে আরও বলেন, ক্রমবর্ধমান সংঘাতে জর্জরিত বিশ্বে ন্যায়বিচার ছাড়া শান্তি নেই, আইন ছাড়া নিরাপত্তা নেই। এই পুরস্কার আইসিসির স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন প্রয়োগের প্রশ্নকে আবারও সামনে এনেছে।












