মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছে 'নো কিংস' আন্দোলনকারীরা। শনিবার প্রায় তিন হাজার কর্মসূচির মাধ্যমে তাঁরা ভোটারদের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিতে উৎসাহিত করেন। জ্বালানির দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার মধ্যে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যখন ট্রাম্পের জনপ্রিয়তাও কমছে।
ওয়াশিংটন থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা গাড়ির বহর, সংগীতানুষ্ঠান ও জমায়েতের মাধ্যমে কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের মতে, ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন, যা সংবিধান পরিপন্থী। তাঁরা ভোটারদের নিবন্ধন ও ভোটদানের পদ্ধতি সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন।







