মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিনের সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটির পর ইমাম আলিফকে রড দিয়ে আঘাত করেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।













