দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, মিথ্যা ও মানহানিকর সামাজিক মিডিয়া পেজগুলো মূলধারার সাংবাদিকদের কাজে বাধা দিচ্ছে।
তিনি ২৯ আগস্ট রাতে দশমিনা উপজেলায় অসহায় পরিবারের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার মানুষের মানসম্মান নিয়ে অপপ্রচার করছেন, যা সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেয়।







