সৌদি আরব প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার পরও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত বছর সৌদি আরব প্রতিরক্ষা খাতে ৮ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করেছে। এত বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি সুরক্ষিত রাখা যাচ্ছে না।












