অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই মামলাটি করেন। এর আগে তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেছিলেন তিনি। নতুন মামলায় অভিযোগ করা হয়েছে, আগের মামলাটি তুলে না নিলে তিশা বাদীকে হুমকি দিয়েছেন এবং ক্ষতি করার ভয় দেখিয়েছেন। এমনকি ডিবি পুলিশ দিয়ে হয়রানিরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।








