যুক্তরাজ্য সরকার মানব পাচারের অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোম্পানিটি বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যেত। সেখানে পৌঁছানোর পর তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতো। এই অভিযোগে বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।







