ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে ‘লাগামহীন’ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। রাজধানী প্যারিসে বিক্ষোভকারী ও লুটপাটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর তিনি এই নিন্দা জানান। গত শনিবারের ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন।
মাখোঁ বলেন, ‘আজ রাতে আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’ তিনি আরও বলেন, ‘এই ছবিগুলো দেখে আমরা সবাই নিজেদের প্রশ্ন করেছি, তাদের মনে কী চলছে? ফরাসিরা ফ্রান্সের সঙ্গে এমন করতে পারে কীভাবে?’ তিনি যৌক্তিক দাবির সঙ্গে ধ্বংসযজ্ঞে জড়িতদের পার্থক্য করার ওপর জোর দেন এবং উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।







