মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগেই নিজের দলের জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টরা মধ্যবর্তী নির্বাচনে জেতেন না। তবে রিপাবলিকান পার্টি জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থীদের যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে চরমপন্থি ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে, ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, এতে নতুন কোনো আশার কথা নেই, বরং যুদ্ধ, দুর্নীতি ও মূল্যস্ফীতি বাড়ছে।













