আগামী ডিসেম্বরে ভারত সফরে এসে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ওয়ানডে ১৩ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, বায়ুদূষণ ও স্টেডিয়ামের সংস্কারকাজের কারণে ভেন্যু পরিবর্তনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে অনুরোধ জানিয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।
ডিডিসিএ জানিয়েছে, বছরের এই সময়ে দিল্লির বায়ুর মানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, যা খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। অতীতেও এমন অভিজ্ঞতা হয়েছে। তাই ঝুঁকি এড়াতে তারা ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। এই পরিবর্তন হলে পুরো সিরিজের সূচিতেই পরিবর্তন আনতে হবে বিসিসিআইকে।













