যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট আলাদা করার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এসব ব্যালট অ-নাগরিকদের দ্বারা পাঠানো হয়েছে এবং তারা অবৈধভাবে ভোট দিতে পারেন। তবে আদালত এই আবেদন গ্রহণ করেননি।









