ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি একটি ‘বিস্তৃত জাতীয় সরকার’ গঠনে আগ্রহী। তবে তিনি বিদায়ী জোটের উগ্র ডানপন্থী ও অতি-ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করছেন না। নতুন সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব বজায় রাখার শর্ত দিয়েছেন তিনি।
এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহু সরকার গঠনের ক্ষেত্রে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তার এই পদক্ষেপ ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।













