মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে চাপ দিলেও, এবার ডিজেলের দাম বাড়ায় তিনি নিজেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করেছেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জ্বালানির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করলে, তা কি পররাষ্ট্রনীতির লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়? ভারতও একই যুক্তিতে জ্বালানি আমদানির উৎস নির্ধারণের কথা বলেছিল।







