রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক সবজি বিক্রেতাকে এক ব্যক্তি থাপ্পড় মারছেন এবং পরে আরেকজন এসে তাকে পাল্টা মারধর করছেন। ভিডিওটি লাখ লাখ ভিউ পেলেও এটি সম্পূর্ণ সাজানো বলে জানা গেছে।
ভিডিওর অভিনেতা, বিক্রেতা ও চাঁদাবাজ—সকলেই অভিনয় করেছেন। 'রিস্টার্ট ৪২০ শর্টস' সহ কয়েকটি পেজ থেকে এমন সাজানো ভিডিও প্রচার করা হচ্ছে, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অপতথ্যের বিস্তার ঘটছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি মনিটাইজেশন থেকে অর্থ উপার্জনের জন্য করা এক ধরনের প্রতারণা।








