চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ৩৫ কোটি ৪০ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
এই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮২ পয়সা হয়েছে, যা গত বছর ছিল ৬১ পয়সা। মোট পরিচালন আয় ২৬ শতাংশ বেড়ে ৩১৯ কোটি ৮০ লাখ টাকা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭ হাজার ৫৭৮ কোটি টাকা এবং আমানত বেড়ে ৬৭৯১ কোটি টাকা হয়েছে।










