ঢাকা ও চট্টগ্রামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রান্নার সরঞ্জাম ও মানবদেহের ভেতর থেকে এই সোনা উদ্ধার করা হয়।
চট্টগ্রামে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি খণ্ডিত সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া, ঢাকায় মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর রেক্টাম থেকে ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ কেজি ৭৩৪ গ্রাম।








