সৌদি আরবে বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তবে, সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি এবং ঢাকা-মদিনা রুটে নিয়মিত ফ্লাইট চালু থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।







