বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল ২৪-এর ৫ আগস্ট। এই বিজয়কে কেউ যদি একচেটিয়া ভেবে বাণিজ্য করে, এ দেশের মানুষ তার তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, দেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে শুরু করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মযজ্ঞ শুরু করছেন, তার সুফল দেশের মানুষ অনুধাবন করতে শুরু করেছে।







