ভারত বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে জেআরসি কাঠামোয় আলোচনা করতে চায়। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছরের চুক্তির মেয়াদ ২০২৬ ডিসেম্বরে শেষ হবে।
বাংলাদেশ নতুন চুক্তির জন্য কমিটি গঠন করেছে এবং ভারতকে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, জনগণের পানির অধিকার সংরক্ষণ করেই নতুন চুক্তি করা হবে।










