ডিজনি অ্যানিমেশনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুটোপিয়া’র পরবর্তী সিনেমা ‘জুটোপিয়া ৩’-তে শহর ছাড়িয়ে নতুন জগতের উন্মোচন হতে চলেছে। এই সিনেমায় গোয়েন্দা জুডি হপস ও নিক ওয়াইল্ডকে জুটোপিয়া শহরের বাইরে দেখা যাবে।
নির্মাতারা জানিয়েছেন, এই প্রথমবার এই প্রাণীজগতে পাখিদের যুক্ত করা হবে। প্রথম সিনেমা মুক্তির সময়ই অন্যান্য প্রাণী নিয়ে গল্প বলার পরিকল্পনা ছিল, তবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সময় লাগছে। সিনেমাটি মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।









