বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তার মুম্বাইয়ের বাসভবন 'জলসা'-র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তবে এবার তিনি বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানান। তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।
সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এমন সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির পর পুলিশ তার বাসভবনের নিরাপত্তা জোরদার করেছে। এই ঘটনার প্রেক্ষিতেই অভিনেতা এমন পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।









