ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে এর কোনো চূড়ান্ত তারিখ বা সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। দুই পক্ষই রাজনৈতিক পরিবেশের অনুকূলতার ওপর জোর দিচ্ছে। এই সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর অবিশ্বাসের সময় পেরিয়ে কার্যকর সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত বহন করবে।
বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এই সফরের সুযোগ তৈরি করেছে। তবে আনুষ্ঠানিকতার চেয়ে দুই সরকারের আলোচনা, সমঝোতা ও বাস্তবায়নের ওপরই সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে। ভারতের মাসিক ম্যাগাজিন ইন্ডিয়ান এম্পায়ারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।







