ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ স্বীকার করেছেন যে দেশটিতে সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও লুটপাটের সময় পুলিশ নিয়ন্ত্রণ হারিয়েছিল। তিনি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতির ঘাটতি ছিল বলেও জানান এবং এই ঘটনার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাকে পদে বহাল থাকতে বলেছেন।
বিক্ষোভের সময় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১ হাজার ৫০০টির বেশি দোকান লুট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন যে লুটপাট ও ভাঙচুরে জড়িত বিপুলসংখ্যক মানুষকে সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি। বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, আটক ব্যক্তিদের ৮০ শতাংশের বেশি বিচারের মুখোমুখি হচ্ছেন।







