ফ্রান্সের লিমোজ শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে মুখোশধারী বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী সিটি হলে আগুন ধরিয়ে দিয়েছে। প্রায় দেড় শতাব্দী ধরে টিকে থাকা ১৪৩ বছরের পুরোনো এই ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে পুরো ছাদ ধসে পড়েছে এবং দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে।
এই ঘটনাকে 'ঐতিহ্যের জন্য বিপর্যয়' হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা মরিস বারাত। বিক্ষোভের সময় কয়েকটি দোকানেও লুটপাট চালানো হয়েছে। দেশজুড়ে বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমেছিল এবং ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।







