ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে ম্যাক্রোঁ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি নুনেজকে স্বপদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন এবং লুটপাটকারীদের মোকাবিলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার অবনতি ঘটেছে, যেখানে সরকারি ভবনে আগুন এবং দোকানপাট ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে।












