ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন উপলক্ষে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রজগতের একাধিক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, রীতেশ দেশমুখ ও বিজয় দেবেরাকোন্ডা সহ অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারকারা অমিত শাহের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ এবং দেশের জন্য কাজ চালিয়ে যাওয়ার শক্তি কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিত শাহের প্রশাসনিক দূরদর্শিতা ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় তার ভূমিকার প্রশংসা করেন।








