ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশে বিমানবাহিনীর মহড়ার সময় মাঝ-আকাশে দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টা ৫১ মিনিটে লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপাইন বিমানবাহিনী জানিয়েছে, নিহত চার পাইলটের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।







