ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা বর্তমান সরকারের সময়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি ডিএমপির জন্য একটি 'অগ্নিপরীক্ষা'। তিনি জানান, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করা হবে।
মহালয়া থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং মণ্ডপের ইনচার্জরা বডি ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। এছাড়াও পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইমসিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।









