আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক রদোলফো সিঙ্গালানি আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর তাকে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, মেসি খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়ার সময়ও জাতীয় দলের প্রয়োজনে এজেইজায় (বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টার) আসতে পারেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কোচিং স্টাফের সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারেন।
সিঙ্গালানির মতে, মেসির উপস্থিতি খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেরা মানের ফুটবলাররা তার কথাই শুনবেন। তিনি আরও বলেন, মেসির এই নতুন ধারণা আর্জেন্টিনার জাতীয় দলের জন্য একটি নতুন সম্ভাবনার সূচনা করতে পারে।












