ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কোনো সমাজকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন যে দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হলে শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতীয় সংহতি ও ঐক্য জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামনে আসা কঠিন পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।







