পূজার ছুটি কাটাতে গ্রামের বাড়ি যাওয়ায় নরসিংদীর ভাড়া বাসায় রাখা ডাইং কারখানা করার জন্য জমানো ৫০ লাখ টাকা ও স্ত্রীর ৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।
বাসায় ফিরে ভাঙা আলমারি ও তছনছ করা ঘর দেখে চুরির বিষয়টি টের পান সুখন চৌধুরী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।








