মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ছনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আলভি, ফয়সাল, অপুর্ব, রাতুল, সুমন, লালন, সৈকত, সিয়াম, মামুন ও অহিদুল ইসলাম, সকলেই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায় তারা মাওয়া ঘাটে খাওয়া-দাওয়ার পর মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







