মধ্যপ্রাচ্যের চলমান বহুমুখী উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের রাজধানী তেহরান সফর করেছেন। মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান। এই সফরের মূল লক্ষ্য হলো তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সফরের মূল মনোযোগ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর থাকবে, যদিও কিছু আলোচনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে। সৌদি জোট ও হুতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরটি তাৎপর্যপূর্ণ।







