ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় হামাস হামলাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ বলে প্রশংসা করেছে এবং সমর্থকদের আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত দুই সেনা স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই স্ভিলেম। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন, যা ১৯৬৭ সালের পর এমন বড় অভিযান হবে বলে তিনি উল্লেখ করেন।







