ভারতের উত্তরপ্রদেশে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চাওয়ায় বাবার গুলিতে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। সাজিয়া নামের ওই তরুণী যখন ঘুমিয়ে ছিলেন, তখন তার মাথায় গুলি করেন তার দিনমজুর বাবা আসিন খান।
ঘটনার পর সাজিয়াকে প্রথমে মনিপুরী জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাজিয়ার মা তার স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন এবং পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।













