ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন 'অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' (আইসা)-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা বলেছেন, ভারতে চলমান আন্দোলন বাংলাদেশের আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
নেহা বোরা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বাংলাদেশের আন্দোলন ভারতের তরুণ সমাজকে পথ দেখিয়েছে। তিনি বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, 'আমরা আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি।' তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারত মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবে।












