ইসরায়েলের চারটি প্রধান বিরোধী দল বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তারা সরকার গঠনে একে অপরকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। জনমত জরিপে বিরোধী ও ক্ষমতাসীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
গবেষকদের মতে, ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানে তেমন পার্থক্য নেই। তাই সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের অধিকার ও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।







