জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন স্বৈরাচারী শাসনের উত্থান ঘটছে। তিনি দাবি করেন, সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শাহবাগে আয়োজিত গণবিক্ষোভে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন।










