নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব ২৯ আগস্ট রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানে শেষ হয়। আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ডিবিসির ফরহাদ খানসহ পাঁচজন আলোকচিত্রী এবং ৫০ জন শিশু-কিশোর পুরস্কৃত হন।
উৎসবের উদ্বোধন ২৮ আগস্ট সকাল ১০টায় হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রামা সার্কেলের নাটক 'এখনও কৃতদাস' ও গ্রামীণ মেলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।


