দুদক (দুর্নীতি দমন কমিশন) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচার ও উন্নয়ন প্রকল্পে অপব্যয় করার অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগে বলা হয়েছে তিনি পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে কোটি কোটি টাকা পাচার করে বিলাসবহুল ভিলা ও ব্যবসায় বিনিয়োগ করেছেন।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বিভিন্ন জেলা প্রশাসক নিয়োগে কোটি কোটি টাকা লেনদেন, টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং প্রকল্প ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।









