ভারতের দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির মিছিল থেকে তাকে আটক করা হয় বলে এএফপি জানিয়েছে। তবে, নেহা বোরা টিম দাবি করেছে, দিল্লির নেপাল দূতাবাসের বাইরে একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সাদা পোশাকে পুলিশ তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
আইসা নেত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আইসার আরও কয়েকজন কর্মী আটক হয়েছেন এবং তাদের অবস্থান জানানো হচ্ছে না। নেহাকে আটকের পর যন্তর মন্তরের কাছে জনপথ এলাকায় বিক্ষোভ করেছেন আইসা কর্মীরা।











