তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলে গত ৪৮ ঘণ্টায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই দুর্যোগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সারিয়া জেলার একটি ব্রিজের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এছাড়া, একই এলাকায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বন্যার পানিতে শহরটির আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।












