তাইওয়ান কোস্টগার্ড জানিয়েছে, চীন সামুদ্রিক মিলিশিয়া ও কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করে তাইওয়ানকে ঘিরে তৎপরতা বাড়াচ্ছে। চলতি মাসে প্রথমবারের মতো চীনের একটি সামুদ্রিক মিলিশিয়া নৌযান তাইওয়ানের উপকূলে দেখা যায়।
এতে জাপান ও ফিলিপাইনের ওপরও চাপ বাড়ছে। তাইওয়ানের কর্মকর্তারা মনে করছেন, চীন সম্ভাব্য সামুদ্রিক অবরোধের প্রস্তুতি নিচ্ছে।







