ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্ব ও ভিন্নমত প্রকাশের কারণে হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) তিনি এই প্রতিবাদ করেন। অধ্যাপক লুৎফা জানান, শিক্ষার্থী-শিক্ষকের আস্থা নষ্টকারী এই চক্রান্তের বিরুদ্ধে এবং হেনস্তার শিকার শিক্ষকদের প্রতি সংহতি জানাতে তিনি এই ব্যক্তিগত প্রতিবাদ করেছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আচরণবিধি নির্ধারণ করে এই প্রতীকী প্রতিবাদ করেন।









