অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না, তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।







