রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বাড়ানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে।
গত রোববার (৪ অক্টোবর) ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ইমেইলে এই হুমকি দেওয়া হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।









