প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই 'উপায়হীন বিকল্প' বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
এই উদ্দেশ্য পূরণের জন্য সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে শিক্ষকতা পেশার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।









