সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় শাহেদ আহম্মেদ (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুরে।
এক মাস আগে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফেরা শাহেদ তার স্ত্রী কাকলি বেগমকে শেষবার বলেছিলেন, ‘রিয়াদে নেমেছি, জেদ্দায় পৌঁছে ফোন দেব।’ কিন্তু সেই ফোন আর আসেনি, এসেছে মৃত্যুর খবর। দুই ছেলেকে নিয়ে এখন কাকলি অপেক্ষা করছেন স্বামীর মরদেহ দেশে ফেরার।










