সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।










